দাম কমলো অপো ফোনের

১২ মে, ২০১৯ ১৬:৪৬  
পবিত্র রমজান মাস উপলক্ষে নির্ধারিত কিছু স্মার্টফোন মডেলের ওপর আকর্ষণীয় মূল্যছাড়ের ঘোষণা করলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’। অপো’র স্টাইলিশ ও শক্তিশালী এ’ সিরিজের ফোনগুলোতে এই রমজানে আছে বিশেষ ছাড়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নির্দিষ্ট ৪টি মডেলের স্মার্টফোনের উপর সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকবে। ‘অপো এ৭’ স্মার্টফোনে ৩ হাজার টাকা মূল্যছাড়ে ২২ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায়। এছাড়াও, ‘অপো এ৭’ ৩ গিগাবাইট সংস্করণের হ্যান্ডসেটটি ১৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১৭ হাজার ৯৯০ টাকায়। এর পাশাপাশি, ‘অপো এ৩এস’ স্মার্টফোনটি পূর্বের মূল্য ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১০ হাজার ৯৯০ টাকায়। এছাড়াও, অপো এ১কে মডেলের ফোনটি পাওয়া যাবে মাত্র ১১ হাজার ৯৯০ টাকায় যার পূর্বের মূল্য ছিলো ১২ হাজার ৯৯০ টাকা। ডিবিটেক/এসিডি