ডুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ

৩ সেপ্টেম্বর, ২০২৪ ২২:২৩  

গাজীপুরের শিমুলিয়ায় অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসের ভেতরে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) ডুয়েটের নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্য ড. আরেফিন কাওসারের সভাপতিত্বে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক নোটিশের মাধ্যমে উক্ত বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত নোটিশে উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমান পাওয়া গেলে বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় আইন ৪৪(৫) অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।