ডিফল্টভাবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করছে গুগল

৭ মে, ২০২১ ০১:২৭  
বৃহস্পতিবার ছিলো বিশ্ব পাসওয়ার্ড দিবস। আর আর দিনকে উদযাপন করতে গুগল জানিয়ে দিলো যে আপনার অ্যাকাউন্ট ও ডেটার নিরাপত্তার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড যথেষ্ঠ নয়। সকল গুগল অ্যাকাউন্টে ডিফল্টভাবে টু-ফ্যাক্ট অথেনটিকেশন (টু-স্টেপ ভেরিফিকেশন) চালু করছে গুগল। খবর এনগ্যাজেট। যাদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু আছে তারা অ্যাকাউন্টে সাইনইন করার সময় ফোনে একটি নোটিফিকেশন যায়, সেটিতে ট্যাপ করে অনুমতি দিলেই কেবল সাইনইন হয়। গুগল জানিয়েছে, এখন থেকে সবার জন্যই স্বয়ংক্রিয়ভাবে এই অথেনটিকেশন সিস্টেম চালু হবে। গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি চেকআপ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা চালু আছে কিনা জানা যায়। এটি বন্ধ করার সুবিধা থাকলেও অ্যাকাউন্ট ও ডেটার নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। ডিবিটেক/বিএমটি