ডিজিটাল নিরাপত্তা নিয়ে বৈঠক

৯ মার্চ, ২০২০ ১৭:৫০  
ডিজিটাল নিরাপত্তা আইনের আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও পরিকাঠামো সমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণকল্পে বৈঠক করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সোমবার (৯ মার্চ) আইসিটি টাওয়ারের সম্মেলন কেন্দ্রে এই বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সভায় ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ,প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি আলোচনা হয়। আলোচনায় অংশ নেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক তারেক এম বরকতুল্লাহ প্রমুখ।