জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

২৮ এপ্রিল, ২০২০ ০৬:১৩  
জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। জামিলুর রেজা চৌধুরীর জামাতা অধ্যাপক জিয়া ওয়াদুদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবনে অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী দুই সন্তানের জনক। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে বাসায় থাকা অবস্থাতেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। হার্ট অ্যাটক হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একাধারে বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, একুশে পদকজয়ী তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য পদে কর্মরত ছিলেন।