ক্ষমা চাইলো টুইটার

২৪ জুন, ২০২০ ১৪:৪৬  
ব্যবসায়িক গ্রাহকের ইমেইল ঠিকানা, ফোন নাম্বার এবং ক্রেডিড কার্ডের শেষ চার ডিজিট বেহাত হয়ে থাকতে পারে জানিয়ে ইমেইল করে ক্ষমা চেয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। আক্রান্ত গ্রাহকদেরকে ইমেইল করে টুইটার লিখেছে, “আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাদের ওপর যে বিশ্বাস রাখেন, আমরা তা জানি এবং তার কদর করি।” টুইটার জানিয়েছে, কিছু গ্রাহকের বিলিং তথ্য ব্রাউজারের ক্যাশে মজুদ ছিলো। সেগুলো বেহাত হয়ে থাকতে পারে। চলতি বছর ২০ মে বিষয়টি জানতে পেরেছে টুইটার। এরপরই ত্রুটি সমাধান করেছে প্রতিষ্ঠানটি। এমন আশঙ্কাও রয়েছে যে, টুইটারের বিজ্ঞাপন এবং বিশ্লেষণ টুল ব্যবহার করে এমন ব্যবসায়িক গ্রাহকরা আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে গ্রাহকের বিলিং তথ্য বেহাত হয়েছেই এবং ব্যবসায়িক গ্রাহক নন এমন কোনো প্রমাণ পায়নি টুইটার।