করোনা ম্যাপে তথ্য চেয়েছে প্রিয়

২ এপ্রিল, ২০২০ ১৭:৫২  
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র নিয়ে তৈরি হয়েছে করোনা ম্যাপ। প্রতিমুহূর্তেই আপডেট হচ্ছে এর তথ্য। এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে সারাদেশের করোনা পরিস্থিতি। এই ম্যাপের মাধ্যমে বিপদের সময় সাহায্যও চাওয়ারও সুযোগ রয়েছে। কারো কোনও সাহায্য প্রয়োজন হলে এই ম্যাপের "সাহায্য চাই" বাটনটি চেপে তা চাওয়া যাবে। ম্যাপে করোনা আক্রান্ত এলাকা, হাসপাতাল, কোয়ারেন্টাইন, লক ডাউন, আইসোলেশন, প্রবাসী বাংলাদেশি, মানবতা-মূলক কার্যক্রম ইত্যাদি এলাকাগুলো তথ্য চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। পাশাপাশি আপনার এলাকার কোনও তথ্য যদি আপনি যুক্ত করতে চান, তাহলে সেটাও ম্যাপে যুক্ত করা যাবে। বাংলাদেশ এবং প্রবাসের সকল মানুষকে এই ম্যাপে তাদের নিজ নিজ এলাকার কোনও তথ্য থাকলে তা ম্যাপে যুক্ত করার আহ্ববান জানিয়েছে ম্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান প্রিয়। এজন্য ম্যাপের "পিন সাজেশন" বাটনটিতে ক্লিক করার আহ্বান জানানো হয়েছে। ম্যাপের ঠিকানা: corona.priyo.com