করোনা আক্রান্ত বিল গেটস

১১ মে, ২০২২ ০৯:১৬  
গত সপ্তাহে প্রকাশিত হয়েছে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এর লেখা ‘How to Prevent the Next Pandemic’ বইটি । মহামারি এড়াতে এবং শ্বাসযন্ত্রের রোগ নির্মূলে দেশগুলো কীভাবে একটি সমন্বিত প্রচেষ্টা চালাতে পারে এই বইয়ে তা-ই ব্যাখ্যা করেছেন তিনি। এছাড়াও শুরু থেকেই করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী। তবে গতকাল মঙ্গলবার (১০ মে) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই মার্কিন দাতা। বুধবার (১১ মে) নিজেই এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। https://twitter.com/BillGates/status/1524142708628934656?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet বিল গেটস টুইটারে লিখেছেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো। আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি। নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও বিল গেটস বুধবার তার ফাউন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন। অবশ্য ৬৬ বছর বয়সী বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি। তবে করোনা মোকাবেলা ও দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিল গেটস। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে।