এবার ডেস্কটপেও আসছে গুগলের একটানা স্ক্রলিং

৭ ডিসেম্বর, ২০২২ ০০:২৮  
গত বছর গুগল সার্চের মোবাইল সংস্করণে কন্টিনিউয়াস বা একটানা স্ক্রলিং সুবিধা চালু করা হয়। এবার ডেস্কটপ সংস্করণেও সেটি উন্মুক্ত করা হলো। খবর এনগ্যাজেট। নতুন এই ফিচারটির ফলে গুগল সার্চের ফলাফল দেখার জন্য ক্লিক করে পেজ পাল্টানোর প্রয়োজন হবে না। একটানা ছয়টি পেজ স্ক্রলিং করেই দেখতে পারবেন ব্যবহারকারীরা। এক ব্যাচে ছয়টি পেজের ফলাফল দেখার পর ‘সি মোর’ বাটনে ক্লিক করলে আরেক ব্যাচের ফলাফল দেখাবে গুগল সার্চ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ ফলাফল আরও বেশি দেখতে পারবেন। কারণ অনেকেই প্রথম পেজের পর বাকি পেজগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন। সেক্ষেত্রে ব্যবহারকারীদেরকে কোনো বিরক্তি ছাড়াই আগের থেকে অনেক বেশি সার্চ ফলাফল দেখাতে পারবে গুগল। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় যুক্তরাষ্ট্রে আসবে নতুন ফিচারটি। ডিবিটেক/বিএমটি