এফ-বট চালু করলো ই-কুরিয়ার

৫ মার্চ, ২০২০ ১৭:৩৩  
রোবটের মাধ্যমে এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার কেন্দ্রিক বট ‘এফ বট’ সেবা চালু করেছে লজিস্টিক খাতের প্রতিষ্ঠান ই-কুরিয়ার। নারী উদ্যোক্তাদের জন্য ই-কমার্স ব্যবসায় আরো সহজতর করার লক্ষ্যে সেবাটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন ই-কুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ। তিনি জানান, বাংলাদেশের ই-কমার্স ব্যবসার একটি বড় অংশ জুড়ে আছে এফ কমার্স। এই ব্যবসায় কার্যক্রমকে পুরোপুরি অটোমেটেড করতে আমরা এফ-বট তৈরি করেছি। এটি একটি ফেসবুক মেসেঞ্জার বট যেখানে অনলাইন বিক্রেতা সহজেই তাদের ফরমাশ ইনভেনটরি এবং স্বয়ংক্রিয় ডেলিভারি ও তার নজরদারি পরিষেবা পরিচালনা করতে পারেন। দুই মাস ধরে পাইলট প্রকল্পের পর গত রোববার বটটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত ‘নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন: প্রযুক্তির সঙ্গে ব্যবসায়িক কৌশলের কার্যকর ব্যবহার’ শীর্ষক কর্মশালায় বটটি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।