একদিন পর চালু হলো সিগন্যাল

১৮ জানুয়ারি, ২০২১ ০৩:৩৬  
নিজেদের পরীক্ষা করার সুযোগ পেলো সিগন্যাল। তাদের ভবিষৎ যে ভালো হতে পারে কিংবা বৃহৎসংখ্যক ব্যবহারকারী পেলে কী ধরণের সমস্যার সম্মুখীন হতে পারে সে বিষয়ে সম্যক ধারণা পেয়েছে কোম্পানিটি। অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, এক দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পুনরায় সেবায় ফিরেছে সিকিউর চ্যাট সেবাটি। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন তৈরি হয়েছে। অনেকেই ভিন্ন প্লাটফর্মে চলে যাচ্ছেন। আর এই গ্রাহকদের অনেকাংশেই সিগন্যালে ঝুঁকছেন। সেই ধাক্কা যথাযথভাবে সামাল দিতে পারেনি প্লাটফর্মটি। ফলে মেসেজিং এমনকি সাইন-ইন অপশনও কাজ করছিলো না। তবে সিগন্যাল জানিয়েছে, বর্ধিত সক্ষমতার ফলে দ্রুতই ফিরে আসা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কিছু কিছু গ্রাহক সমস্যার সম্মুখীন হতে পারে, যেমন তাদের মেসেজ হারিয়ে যেতে পারে। তবে পরবর্তী আপডেটে স্বয়ংক্রিয়ভাবে এগুলো সমাধান হয়ে যাবে বলে জানানো হয়েছে। সম্প্রতি সিগন্যালে কী পরিমান গ্রাহক যুক্ত হয়েছে সেটি জানা যায়নি। তবে শুধুমাত্র ১১ জানুয়ারি ১৩ লাখ নতুন গ্রাহক পেয়েছে সিগন্যাল এমন খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। অন্যদিকে মাত্র তিনদিনে আড়াই কোটি গ্রাহক পেয়েছে টেলিগ্রাম। ডিবিটেক/বিএমটি