এক বছরে এলডেন রিং ২ কোটির বেশি কপি বিক্রি

১৪ মে, ২০২৩ ২৩:৪৮  

প্রায় এক বছর হলো জনপ্রিয় রোল প্লেইং গেম ‘এলডেন রিং’ উন্মোচন করা হয়েছে। এরইমধ্যে দুই কোটি পাঁচ লাখ কপি বিক্রির মাইলফলক অতিক্রম করেছে গেমটি। খবর এনগ্যাজেট।

এক বিনিয়োগ প্রতিবেদনে গেমটির প্রকাশক বানডাই নামকো লিখেছেন, এলডেন রিংয়ের মতো বিদ্যমান গেম টাইটেলের বিক্রি ভালো ছিলো। বিশেষ করে বিদেশে। বিশ্বজুড়ে ২ কোটি ৫ লাখ কপি বিক্রির মাইলফলক ছুঁয়েছে গেমটি”।

এলডেন রিং গেমটি আরও কয়েক মিলিয়ন কপি বিক্রি হলে ‘গডস অব ওয়ার (২০১৮)’ ও ‘গ্র্যান্ড থেফট অটো ৫’-এর মতো সর্বকালের সর্বাধিক বিক্রি হওয়া গেমগুলোর তালিকায় যুক্ত হবে গেমটির নাম।

যদিও গেমটির প্রকাশক জানিয়েছে, গেমটি পুনরায় বিক্রির ক্ষেত্রে কিছুটা ‘পিছুটান’ দেখা যেতে পারে।

ভিডিও গেইম নির্মাতা কোম্পানি ‘ফ্রমসফটওয়্যার’ এর তৈরি গেমটি প্রকাশের মাত্র ১৮ দিনেই এক কোটি ২০ লাখের বেশি কপি বিক্রি হয়।

ডিবিটেক/বিএমটি