ইত্তেফাক মোড়ে এটিএম বুথ খুললো এসআইবিএল

১৮ আগষ্ট, ২০২০ ১৫:৫৪  
ঢাকার ইত্তেফাক মোড়ে একটি এটিএম বুথ উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। সোমবার (১৭ আগস্ট) বুথটি উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ, এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভিপি ও অপারেশন ম্যানেজার মো. রেজাউর রহমান, ব্যাংকের এসএভিপি ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ইউনিট প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা।