ইউআইটিএস : ৮জন পেলেন গুগল ক্রাউডসোর্স ও মেশিন লার্নিং সনদ 

১৩ জুন, ২০২৪ ১৩:২৬  

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো "গুগল ক্রাউডসোর্স এবং এক্সপ্লোর মেশিন লার্নিং" কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন ১০০ জন শিক্ষার্থী।

তিন মাস ধরে চলে এই কর্মশালা। সবশেষে অংশগ্রহণকারীদের মধ্যে আটজন সবগুলো লেভেল সম্পন্ন করে পেলেন সনদ।

কর্মশালার নেতৃত্বে ছিলেন ভারতের প্রখ্যাত ডেটা সায়েন্টিস্ট কাব্য বিস্ত এবং ভারতের বেঙ্গালুরুর গুগল ক্রাউডসোর্স কমিউনিটি পরিচালনাকারী সারিতা বেহেরা।

সিরিজ কর্মশালায় অংশগ্রহণকারীদের গুগল ক্রাউডসোর্স, পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শিখেছেন।। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আজীবন শেখার এবং ক্যারিয়ারের অগ্রগতির দিক নির্দেশনাও পেয়েছেন তারা।