অফলাইনে রাইড শেয়ারে চলছে জরিমানা

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২০  
অফলাইনে রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকদের জরিমানা শুরু করেছে ট্রাফিক সার্জেন্ট পুলিশ। ট্রাফিক আইনের ১৩৭-৩ ধারা অনুযায়ী এই অপরাধে ৪০০ টাকা জরিমানা করা হচ্ছে। তবে এই অপরাধে সার্জেন চাইলে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। এ বিষয়ে জরিমানার শিকার হওয়া জনৈক এম এ হাকিম এ বিষয়ে জানান, আজকে (রোববার) ১৮০টাকার খেপ মারতে গিয়ে ৪০০টাকা ফাইন দিতে হলো।সার্জেন্ট সিগনাল দিয়ে জানতে চাইলো রাইড শেয়ার করি কিনা বল্লাম জি করি তখন মোবাইল দেখাতে বললেন। তারপর আরকি যখন বুঝলো মৌখিক চুক্তিতে রাইড শেয়ার করতেছি ব্যাস দিয়ে দিলো ৪০০ টাকার মামলা। এ জন্য অ্যাপের বাইরে চুক্তিতে যাত্রী বহন না করতে তিনি ফেসবুকে পাঠাও বাইকারস অ্যান্ড রাউডার্স গ্রুপ পেজে সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তার এই পরমর্শকে স্বাগত জানিয়ে অ্যাপের বাইরে চুক্তিতে চালানো বন্ধের ক্ষেত্রে কয়েকটি বিষয় নজরে আনার পরামর্শ দিয়েছেন রাইডারারা। তাদের ভাষ্য, নতুন নিয়মে পর পর ৩/৪ টা রিকুয়েস্ট ক্যানসেল করলে ১৯/২০ মিনিটের জন্য অ্যাপ লক করে দেয়ায় কেউ কেউ চুক্তিতে যাত্রী পরিবহন করেন। তবে এসব বিষয়কে ভুলে গিয়ে জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেন। বাতেন বলেন, ‘অ্যাপসের মাধ্যমে যাত্রী পরিবহন নিরাপদ। কন্ট্রাকে না যেয়ে অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করা উত্তম। সেজন্য সকল নগরবাসীকে সচেতন হয়ে পথ চলতে হবে।’