অনলাইন খতিয়ান সরবরাহে বরিশালে বসলো কিয়স্ক

১৩ ডিসেম্বর, ২০২২ ১২:৫৬  
অনলাইন খতিয়ান সরবরাহকারি কিয়স্ক মেশিন (ক্যাশ ক্রেডিট কার্ড পেমেন্ট) বসানো হলো বরিশালে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মেশিনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদারসহ সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শুভ উদ্বোধনী ফলক ও ফিতা কেটে কিয়স্ক মেশিনের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি বরিশাল কিয়স্ক মেশিনের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখেন।