স্যামসাং সার্ভিস বাইক চালু
গ্রাহকদের বিক্রয়োত্তর সেবার পরিধি বাড়াতে ঢাকা মহানগরীর জন্য সার্ভিস বাইক চালু করেছে স্যামসাং। এই সেবার অধীনে প্রতিষ্ঠানটির ১৬টি বাইকের মাধ্যমে দক্ষ টেকনিশিয়ানরা ঢাকা শহরের প্রতিটি প্রান্তে দ্রুততম সময়ে গ্রাহকদের দোরগোড়ায় গিয়ে সেবা দিতে চায় দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি।
হেল্পলাইন-এর মাধ্যমে অভিযোগ প্রাপ্তির পর, দক্ষ টেকনিশিয়ানরা গ্রাহকদের বাসায় পৌঁছে এয়ার কন্ডিশনার এবং হোম অ্যাপ্লায়েন্স (টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওভেন) সম্পর্কিত সমস্যার সুরাহা দেবেন। এর পাশাপাশি তারা গ্রাহকদের পণ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শও প্রদান করবেন।
এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন জানান, বাংলাদেশের ৬৪টি জেলাতেই স্যামসাং-এর সার্ভিস ভ্যান বিদ্যমান রয়েছে। দ্রুততম সময়ে সাড়া প্রদান এবং তাৎক্ষণিক সমাধানে ভ্যানগুলোতে রয়েছে বিভিন্ন বিষয়ে দক্ষ প্রকৌশলী, গুরুত্বপূর্ণ উপকরণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ।
তিনি বলেন: "ঢাকা শহরের যানজটের বিষয়টি বিবেচনা করে আমরা সার্ভিস বাইক চালুর সিদ্ধান্ত নিয়েছি। তাৎক্ষণিকভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে সেবা প্রদানের জন্য বাইক একটি আদর্শ বাহন। বাংলাদেশের অন্যান্য মহানগরীতেও আমাদের এই সেবা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।"
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ২০১৭ সালে দেশব্যাপী সার্ভিস ভ্যান চালু করেছিল।