প্লেস্টেশন কনসোল বিক্রিতে রেকর্ড

২৯ জুলাই, ২০২৩ ২১:০২  

যে কোনো মডেলের প্লেস্টেশন কনসোল বিক্রিতে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে প্লেস্টেশন ৫ (পিএস৫)। সব মিলিয়ে চার কোটিরও বেশি প্লেস্টেশন ৫ কনসোল বিক্রির কথা জানিয়েছে সনি গ্রুপ কর্পোরেশন।

চলতি বছর আড়াই কোটি ইউনিট পিএস৫ বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছে সনি। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইনের জটিলতা কাটিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

এক ব্লগ পোস্টে সনির প্রধান নির্বাহী কর্মকর্তা জিম রায়ান বলেন, “সাপ্লাই চেইন স্বাভাবিক করে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের পর গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে কয়েকমাস লেগে যায়। আমাদের মজুদে পর্যাপ্ত পিএস৫ রয়েছে, এবং আমরা দেখছি আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছি।”

এর আগে, বছরের শুরুতে প্লেস্টেশন ৫-এর বিক্রি ছয় কোটি ছাড়িয়ে যাবে, এমন অনুমান প্রকাশ করেছিল সনি।

ডিবিটেক/বিএমটি