সহজ পেমেন্ট সুবিধার পাশাপাশি বিকাশ দিচ্ছ ৫০ টাকার ডিসকাউন্ট কুপন
একাদশ শ্রেণি ও কারিগরি ভর্তির আবেদন ফি দেওয়া যাচ্ছে বিকাশ-এ
- একাদশ শ্রেণি ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ফি বিকাশ অ্যাপ দিয়ে দেওয়া যাচ্ছে।
- সাধারণ বোর্ডের প্রথম পর্যায়ের আবেদন ১০ সেপ্টেম্বর এবং কারিগরি বোর্ডের আবেদন ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
- আবেদনের নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি পেমেন্ট সম্পন্ন করে নির্দিষ্ট ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ করা যাবে।
- বিকাশ দিয়ে আবেদন ফি পরিশোধ করলেই পাওয়া যাচ্ছ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশ অ্যাপ ব্যবহার করে সহজে পরিশোধের সুবিধা দেওয়া হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন গত ২ সেপ্টেম্বর শুরু হয়েছে, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অন্য দিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনলাইন ভর্তির প্রথম পর্যায়ের আবেদন গত ২৯ আগস্ট শুরু হয়েছে, যা চলবে ১৮ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও বিকাশ দিয়ে পরিশোধ করতে পারবেন।
আবেদন ফি পরিশোধের নিয়ম: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে (
একইভাবে কারিগরিতে আবেদনের ক্ষেত্রে বিকাশ অ্যাপ থেকে 'BTEB' নির্বাচন করে নির্দিষ্ট পেমেন্ট কোড দিয়ে ফি পরিশোধ করা যাবে। সফলভাবে ফি দেওয়ার পর নির্ধারিত লিংকে (
ফি ও উপহার কুপন: চলতি বছর একাদশ শ্রেণিতে চার্জসহ আবেদন ফি ২২০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে (প্রতি ক্ষেত্রে বাড়তি অনলাইন পেমেন্ট চার্জ ৩ টাকা)। কারিগরিতে আবেদন ফি ন্যূনতম ২২০ টাকা এবং কোর্সভেদে রেজিস্ট্রেশন ফি ২৩৮ টাকা, ৩৭৫ টাকা ও ৪০৫ টাকা।
এ ছাড়া নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেওয়া একাধিক কলেজের আবেদন ফিও বিকাশ দিয়ে দেওয়া যাচ্ছে।
আবেদন ফি বিকাশ করার পর গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকার একটি ডিসকাউন্ট কুপন। এই কুপন পাওয়ার ৫ দিনের মধ্যে নির্দিষ্ট আউটলেটে অন্তত ৩০০ টাকা বিকাশ পেমেন্ট করে ব্যবহার করা যাবে। বিস্তারিত তথ্য জানাবে বিকাশের অফার বিষয়ক ওয়েবসাইট (
//ডিবিটেক/এমএসআর /এসএমই/এমআইএস//





