চুয়েটে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শুরু

চুয়েটে “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শুরু
৫ এপ্রিল, ২০২৬ ১৫:৪৬  
চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ৫ এপ্রিল, রবিবার শুরু হলো “ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার” শীষর্ক প্রশিক্ষণ কর্মশালা। 
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি এর সেকশন অফিসার মোঃ ইমরান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড রক্ষা করে শিক্ষকরা। শিক্ষকতা পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি আর্ট। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। আর এই শিক্ষার গুণগত মান নির্ভর করে মূলত শ্রেণিকক্ষে শিক্ষকদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আধুনিক শিক্ষণ—পদ্ধতির ওপর। মানসম্মত শিক্ষা অর্জনের জন্য শিক্ষাব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, দক্ষ শিক্ষকসমাজ এবং সময়োপযোগী কারিকুলামের সমন্বয় অপরিহার্য। এর পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিবিটেক/এআইএম/ইকে