এআই ইনোভেশন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানিক অংশীদারদের অংশগ্রহণে বনানীর ইউনিক রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হলো "উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল প্রবৃদ্ধি" শিরোনামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় মাইক্রোসফট প্রোডাক্টিভিটি সলিউশন ব্যবস্থাপনা এবং নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল নিরাপত্তা আরও শক্তিশালী করার উপায় তুলে ধরা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব উদাহরণের মাধ্যমে এআই ও প্রোডাক্টিভিটি প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করেন। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বে সবাই অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
ধ্রুব নেটওয়ার্কস লিমিটেড আয়োজনে প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ধ্রুব নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহরুল সৈয়দ বখত। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো. আশিফ ইমরান রানা, সহকারী মহাব্যবস্থাপক সায়মা রশিদ প্রিমা, ম্যানেজার মেহেদী শাহরিয়ার এবং ধ্রুব নেটওয়ার্কসের অন্যান্য কর্মকর্তারা।
১৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি অনুষ্ঠিত এই কর্মাশালা অনুষ্ঠানের তথ্য দিয়ে অনুষ্ঠান সম্পর্কে জাহরুল সৈয়দ বখত বলেন, “সঠিক জ্ঞান ও উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেশাজীবীদের ক্ষমতায়নই টেকসই ডিজিটাল প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। সেই লক্ষ্যেই অংশগ্রহণকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আয়োজিত কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয় এবং এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনে ধ্রুব নেটওয়ার্কসের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।”







