দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা ও ব্যবসায়িক কৌশল নিয়ে এনার্জিপ্যাকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা ও ব্যবসায়িক কৌশল নিয়ে এনার্জিপ্যাকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১৪ মে, ২০২৬ ১০:৫১  

দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের দক্ষতা ও ধারণা বাড়াতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে এনার্জিপ্যাক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

দুই ঘণ্টাব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় মূলত বাংলাদেশে সৌরবিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক ও কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ সেশনে সৌরশক্তি খাতের সম্ভাবনা, সোলার সিস্টেমের কার্যপ্রণালী, ইপিসি প্রকল্পের টেকনিক্যাল ডিজাইন এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘সোলার অ্যাঙ্গেল অপটিমাইজেশন’ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের সঠিক মূল্য নির্ধারণ, ব্যয় কমানোর কৌশল, উন্নত সরঞ্জামের ব্যবহার এবং সৌর প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা লংগি সোলার প্যানেলের বিভিন্ন ধরন এবং ‘ব্যাক কন্ট্যাক্ট টেকনোলজি’ সম্পর্কে জানার সুযোগ পান, যা সৌর প্যানেলের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণটি পরিচালনা করেন লংগি গ্রিন এনার্জি টেকনোলজি–এর সিনিয়র ম্যানেজার আহসান। তিনি সৌরবিদ্যুৎ খাত নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

বাংলাদেশ বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শক্তির উৎসে বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে কারিগরি ও বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দেশে উদ্ভাবনী জ্বালানি সমাধান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিবিটেক/এমই/ইকে