‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের’ উদ্বোধন

‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের’ উদ্বোধন
২৪ মে, ২০২৬ ১৩:১৫  

জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধন করা হয়েছে। ২৪ মে, রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 'এক দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনীতিক ভাবে অত্যন্ত কার্যকরী একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রার অংশ।' 

প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রজেক্টে, ন্যামভবন, ব্যক্তি পর্যায়, কলকারখানা, সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহার করতে চায় সরকার।

তিনি আরও বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তাহলে খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।' 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ এবং সংসদ সদস্যরা।

এ ছাড়াও সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন।

/ডিবিটেক/এমআই/ইকে/