‘হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও’ চালু করল বাংলালিংক
দীর্ঘদিন ধরে সঙ্গে থাকা গ্রাহকদের জন্য বিশেষ ডাটা পোর্টফোলিও চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। নিজেদের ‘পিপল-ফার্স্ট’ অঙ্গীকার প্রতিষ্ঠায় এই গ্রাহকদের জন্য
এই দুইটি প্যাকটির মাধ্যমে ধারাবাহিকতার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্যাক পুনরায় কিনে ‘স্ট্রিক’ ধরে রাখতে পারলে ৬৯৯ টাকার প্যাকে মিলবে ২৫ জিবি বোনাস ডাটা। আর ৮১৯ টাকার প্যাকে পাওয়া যাবে ৩৫ জিবি অতিরিক্ত ডাটা।
অনেক গ্রাহকই মাসে মাসে রিনিউয়ের ঝামেলা এড়িয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা পছন্দ করেন। বিষয়টি বিবেচনায় রেখেই বাংলালিংক এনেছে ৩ মাসের (৯০ দিন) কোয়ার্টারলি প্যাক। এই প্যাক নিলে গ্রাহকেরা টানা ৯০ দিন নিশ্চিন্তে থাকতে পারবেন। পাশাপাশি ডাটার পরিমাণে মিলবে ৩০ শতাংশ অতিরিক্ত বোনাস।
এই উদ্যোগ সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন, তাঁদের মূল্যায়ন করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, এ ধরনের লয়্যালটিকে সম্মান জানানো উচিত এবং তার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। একটি ‘পিপল-ফার্স্ট’ ব্র্যান্ড হিসেবে আমরা শুধু কানেক্টিভিটিতেই সীমাবদ্ধ থাকতে চাই না। যাঁরা প্রতিনিয়ত আমাদের ওপর আস্থা রাখছেন এবং যাঁদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আমাদের নেটওয়ার্ক, আমরা তাঁদের পাশে থাকতে চাই। এই মূল্যবোধ থেকেই আমরা বিভিন্ন অর্থবহ প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে এসেছি। এগুলো কোনো সাময়িক অফার নয়। গ্রাহকের বাস্তব জীবনের অভ্যাস ও মানসিক শান্তির কথা ভেবেই এসব সুবিধা তৈরি করা হয়েছে। গ্রাহকরা যখন আমাদের প্রতি আস্থা রাখেন, আমরা সেই আস্থার প্রতিদান দিই আরও বেশি সুযোগ–সুবিধা ও সত্যিকারের চিন্তামুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে।”
ডিবিটেক/বিআর/ইএমএম



