আইড্যাব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাজধানীর মড়বজারে নিজস্ব কার্যালয়ে ২৪ জানুয়ারি, শনিবার বার্ষিক সাধারণ সভা করেছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব)। সংগঠনের পরিচালক মুহাম্মদ আনামুল হকে সঞ্চালনায় সভায় আইড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা ও সাধারণ সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন আইড্যাব সভাপতি সৈয়দ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক সফিউল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান এবং পরিচালকবৃন্দ—ওয়াসিম শিকদার, ঈরফান বাবু, সুমন কুমার, আবদুর রহিম সরকার, মুহাম্মদ শরিফুল ইসলাম, ও নিয়াজুর রহমান, ঈরফান বাবুপ্রমুখ।
সভায় বক্তারা বিগত বছরের আর্থিক প্রতিবেদনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এছাড়া নতুন বছরের কর্মপরিকল্পনা, ভবিষ্যৎ কার্যক্রম এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও সদস্যদের পেশাগত মানোন্নয়নে গৃহীত দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভা শেষে সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখা, সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ইন্টেরিয়র ডিজাইন খাতের উন্নয়নে আইড্যাবের ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ডিবিটেক/এআরএস/ইকে



