নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
নাটোর: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। […] The post নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নাটোর: নাটোরে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়ার নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সদস্যরা।ছবি: সংগৃহীত
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে আসার পর বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে। অন্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, নিহতদের মধ্যে একটি ১০ বছর বয়সি মেয়ে শিশু রয়েছে। এ ছাড়া চালক-হেলপারসহ নিহতরা সবাই পুরুষ।
The post নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





