ফোন কিনে কোরবানির গরু!
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন রিয়েলমি স্মার্টফোন কেনার ক্ষেত্রে একটি বিশেষ ডিজিটাল লাকি ড্র এবং নিশ্চিত উপহারের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। অফারে ৩১ মে পর্যন্ত কেনা নতুন ফোনে লটারির প্রধান পুরস্কার হিসেবে থাকছে ২ লাখ টাকা মূল্যের কোরবানির গরু। এছাড়া পুরস্কারের তালিকায় রয়েছে ৮০ হাজার টাকা মূল্যের হোম অ্যাপ্লায়েন্স, বাই ওয়ান গেট ওয়ান (বোগো) অফার এবং ৫ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, লাকি ড্রয়ের পাশাপাশি প্রতিটি স্মার্টফোন ক্রয়ের সঙ্গে নিশ্চিত ‘শিওর-শট’ গিফট হিসেবে রিয়েলমি ১৪ সিরিজ ও ১৫ সিরিজের ডিভাইসে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে।
এছাড়া ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে প্রতিটি হ্যান্ডসেটের সাথে ক্রেতারা পাচ্ছেন গ্রামীণফোনের ফ্রি ৫ জিবি ইন্টারনেট ডেটা প্যাক। উৎসবের এই কেনাকাটাকে আরও সহজ করতে কোনো ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে এবং সর্বোচ্চ ৯ মাসের সহজ কিস্তিতে স্মার্টফোন কেনার বিশেষ সুবিধা দিচ্ছে রিয়েলমি।
/ডিবিটেক/এএইচ/এমইউএম/



