১৬ দিনে শাহজালাল বিমানবন্দরে ৫৫৭ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের আকাশে সৃষ্ট যুদ্ধবস্থায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টা পরবর্তী সময় পর্যন্ত) এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। এছাড়াও ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট ৬২৮টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র বলছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি ও ১৬ মার্চ ৩১টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া ১৭ মার্চ (০০০০ এলটি-এর পর) আরও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে। একই সময়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিকল্পিত ফ্লাইটের মধ্যে মাসকাটগামী ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ১টি, ১ মার্চ ৪টি, ২ মার্চ ৫টি, ৩ মার্চ ৭টি, ৪ মার্চ ৮টি, ৫ মার্চ ১০টি, ৬ মার্চ ৬টি, ৭ মার্চ ৬টি, ৮ মার্চ ৬টি, ৯ মার্চ ৬টি, ১০ মার্চ ১০টি, ১১ মার্চ ৮টি, ১২ মার্চ ৯টি, ১৩ মার্চ ৩টি, ১৪ মার্চ ৬টি, ১৫ মার্চ ৬টি, ১৬ মার্চ ৫টি এবং ১৭ মার্চ (পরিকল্পিত) ৯টি।
সৌদি আরবগামী ফ্লাইট রয়েছে ২৮ ফেব্রুয়ারি ৫টি, ১ মার্চ ১৬টি, ২ মার্চ ১৩টি, ৩ মার্চ ১৫টি, ৪ মার্চ ২১টি, ৫ মার্চ ২২টি, ৬ মার্চ ১৫টি, ৭ মার্চ ১৮টি, ৮ মার্চ ১৬টি, ৯ মার্চ ২২টি, ১০ মার্চ ২০টি, ১১ মার্চ ১৮টি, ১২ মার্চ ২৩টি, ১৩ মার্চ ১৫টি, ১৪ মার্চ ১৮টি, ১৫ মার্চ ২১টি, ১৬ মার্চ ২১টি এবং ১৭ মার্চ (পরিকল্পিত) ১৮টি।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটের মধ্যে বিভিন্ন দিনে দুবাই, আবুধাবি ও শারজাহগামী কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে। ১৭ মার্চ ইউএইগামী মোট ২২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে দুবাইগামী ১৩টি, আবুধাবিগামী ৪টি এবং শারজাহগামী ৫টি।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম



