এআই কনটেন্ট মার্কেটপ্লেস আনছে অ্যামাজন

এআই কনটেন্ট মার্কেটপ্লেস আনছে অ্যামাজন
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০০  

অনলাইন কনটেন্ট ব্যবহারের নিয়ম নিয়ে প্রকাশক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের মধ্যে টানাপোড়েনের মধ্যেই নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছে অ্যামাজন। দ্য ইনফরমেশন জানিয়েছে, অ্যামাজন এমন একটি মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা করছে, যেখানে প্রকাশকরা এআই পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের কনটেন্ট বিক্রি করতে পারবেন। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একটি সম্মেলনের আগে প্রকাশনা খাতের নির্বাহীদের সঙ্গে শেয়ার করা স্লাইডে ‘কনটেন্ট মার্কেটপ্লেস’-এর উল্লেখ করা হয়েছে। সেখানে অ্যামাজনের মূল এআই টুল—যেমন বেডরক ও কুইক সুইট—এর সঙ্গে এই মার্কেটপ্লেসকে একত্রে উপস্থাপন করা হয়েছে, যা প্রকাশকদের ব্যবসায়িক ব্যবহারের জন্য উপযোগী হিসেবে দেখানো হয়েছে।

এই উদ্যোগ এমন সময় সামনে এলো, যখন প্রকাশকরা এআই মডেল প্রশিক্ষণ ও ব্যবহারভিত্তিক কনটেন্ট ব্যবহারের জন্য বাড়তি ফি আদায়ের দাবিতে জোর দিচ্ছেন। 

অ্যামাজনের একজন মুখপাত্র বলেছেন, এ বিষয়ে নির্দিষ্ট করে জানানোর কিছু নেই, তবে প্রকাশকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রেখে উদ্ভাবন অব্যাহত রয়েছে।

ডিবিটেক/বিএমটি