প্যারামাউন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করলো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি
প্যারামাউন্ট স্কাইড্যান্সের ১০৮ বিলিয়ন মার্কিন ডলারের অধিগ্রহণ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডব্লিউবিডি)। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে ঘোষিত ৮২ দশমিক ৭ বিলিয়ন ডলারের একীভূতকরণ চুক্তিই শেয়ারহোল্ডারদের জন্য অধিকতর উপযোগী। এই চুক্তি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী বছর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। খবর এনগ্যাজেট।
ডব্লিউবিডির বিবৃতিতে বলা হয়, প্যারামাউন্টের প্রস্তাবটি ‘উত্তম প্রস্তাব’-এর মানদণ্ড পূরণ করে না এবং এলিসন পরিবারের কাছ থেকে পূর্ণ আর্থিক নিশ্চয়তা নেই। পর্ষদের অভিযোগ, প্যারামাউন্ট ‘অস্বচ্ছ ও প্রত্যাহারযোগ্য ট্রাস্ট’-এর ওপর নির্ভর করে ভুলভাবে পূর্ণ ব্যাকস্টপের দাবি করেছে, যা নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডারের নিশ্চিত অঙ্গীকারের বিকল্প নয়।
এছাড়া সৌদি আরব, কাতার ও আবুধাবির সার্বভৌম তহবিল জড়িত থাকায় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্যালোচনার ঝুঁকিতে পড়তে পারে বলেও ইঙ্গিত দেয় ডব্লিউবিডি।
নেটফ্লিক্সের সহ-প্রধান নির্বাহী টেড সারান্ডোস বলেন, এই সিদ্ধান্ত গ্রাহক, নির্মাতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবে।
ডিবিটেক/বিএমটি







