৪ হাজার চাকরি ছাঁটাই করবে লুফথানসা

৪ হাজার চাকরি ছাঁটাই করবে লুফথানসা
২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩০  

জার্মান এয়ারলাইন লুফথানসা ২০৩০ সালের মধ্যে প্রশাসনিক খাতে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিজিটালাইজেশন, স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং প্রক্রিয়া একীভূতকরণের মাধ্যমে এই কর্মীসংখ্যা কমানো হবে। খবর রয়টার্স।

কোম্পানিটি এদিন তাদের ২০২৮ ও ২০৩০ সালের জন্য নতুন মধ্যমেয়াদি লক্ষ্যও নির্ধারণ করেছে। 

লুফথানসা জানিয়েছে, তারা সুদ ও করের আগে সমন্বিত আয় (ইবিআইটি) মার্জিন ৮ থেকে ১০ শতাংশে পৌঁছাতে চায়। পাশাপাশি, প্রতিষ্ঠানটির বার্ষিক মুক্ত নগদ প্রবাহ ২.৫ বিলিয়ন ইউরোর বেশি হবে বলে আশা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি