২৭ আগস্ট রিয়েলমি’র ৮২৮ ফ্যান ফেস্টিভাল

২৭ আগস্ট রিয়েলমি’র ৮২৮ ফ্যান ফেস্টিভাল
২৪ আগষ্ট, ২০২৫ ১২:৩৯  
২৪ আগষ্ট, ২০২৫ ১৭:৪৩  
আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেত হতে যাচ্ছে রিয়েলমির ৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল। ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই উৎসব। এবারের ফেস্টিভ্যালে উন্মোচন করা হবে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তির ব্যাটারি সমৃদ্ধ ফোন। 
 ২৪ আগস্ট, রবিবার নির্মাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যাটারিটি শতভাগ ফুল-সিলিকন অ্যানোড টেকনোলজিকে সমৃদ্ধ করবে যা, স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ১২০০ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) এর মতো বিরল এনার্জি ডেনসিটি অর্জন করবে।
গত কয়েকবছর ধরে ব্যাটারিতে বিশেষত্ব দেখাচ্ছে রিয়েলমি। ২০২৪-এ ৩২০ ওয়াটের সুপারসনিক চার্জিং সিস্টেম নিয়ে আসে তারা, যা মাত্র সাড়ে ৪ মিনিটেই ৪৪২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শতভাগ চার্জ করতে সক্ষম। এই বছরের শুরুতে রিয়েলমির নিয়ে আসা জিটি ৭ এ বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং যুক্ত করা হয়; যা হাই-ক্যাপাসিটির সাথে আলট্রা-ফাস্ট চার্জিং একীভূত করার অংশ। মাত্র তিন মাস আগেই ব্যাটারি উদ্ভাবনের বিশেষজ্ঞ হিসেবে ৮৮৭ ডব্লিউএইচ/এল (ওয়াট-আওয়ারস পার লিটার) সমৃদ্ধ ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের কনসেপ্ট ফোন নিয়ে আসে ব্র্যান্ডটি।