প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সেজেছে রংপুর, পূজামণ্ডপে বাড়তি উচ্ছ্বাস
রংপুর: শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ইতিমধ্যে গোটা রংপুর নগরী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণে রঙিন সাজে সজ্জিত হয়েছে। নগরীর অলিগলি থেকে প্রধান সড়ক-সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিশেষ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক […] The post প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সেজেছে রংপুর, পূজামণ্ডপে বাড়তি উচ্ছ্বাস first appeared on S

রংপুর: শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ইতিমধ্যে গোটা রংপুর নগরী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণে রঙিন সাজে সজ্জিত হয়েছে। নগরীর অলিগলি থেকে প্রধান সড়ক-সর্বত্র ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিশেষ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে বাড়তি আনন্দের মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রীর এই সফর।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নগরীর সড়ক, গোলচত্বর, বিলবোর্ড এবং দালানগুলোতে শোভা পাচ্ছে বিশালাকার ব্যানার ও ফেস্টুন। সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এসব ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে। শুধু তাই নয়, নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে অস্থায়ী স্বাগত গেট ও তোরণ। নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষজনও এই সাজসজ্জা উপভোগ করছেন এবং প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) এবং পায়রা চত্বরস্থ কালীবাড়ি মন্দিরকে বিশেষভাবে সাজানো হয়েছে। মন্দিরগুলোতে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। এছাড়া নগরীর অন্যান্য পূজামণ্ডপগুলোতেও বাড়তি আনন্দ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীর সফরকে নিজেদের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন এবং তার আগমনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, সফরকে কেন্দ্র করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে র্যাব, পুলিশ, বিজিবি এবং এসএসএফ-এর সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরের নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে বড় অঙ্কের বাজেট বরাদ্দের পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। এছাড়া ভাওয়াইয়া সুরের জনপদ রংপুরে প্রধানমন্ত্রীকে গানে গানে বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর স্থানীয় শিল্পীরা।
জানা গেছে, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে বেলা ১১টার দিকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করবেন এবং সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী ও চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন।
The post প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সেজেছে রংপুর, পূজামণ্ডপে বাড়তি উচ্ছ্বাস first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





