দুর্গোৎসবে পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

ঢাকা: শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে রংপুরে গিয়ে বেলা ১১টায় রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে […] The post দুর্গোৎসবে পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী first appeared on

দুর্গোৎসবে পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১০:০০  

ঢাকা: শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সকাল ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে রংপুরে গিয়ে বেলা ১১টায় রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

মহানবমী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পাশাপাশি রাজশাহীতে একটি জনসভায় যোগ দেওয়ার কর্মসূচিও রয়েছে তার। তিন মহানগরের কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিমানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বেলা ১১টায় সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতির পর, বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হল, রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে তাঁর দিনের সফর শেষ হওয়ার কথা রয়েছে।

 

The post দুর্গোৎসবে পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.