সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা: বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে নেওয়া হবে। এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানানো হয়। বর্তমানে সচিবালয় আবদুল গনি রোডে অবস্থিত। প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭ […] The post সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন first appear

ঢাকা: বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে নেওয়া হবে। এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানানো হয়।
বর্তমানে সচিবালয় আবদুল গনি রোডে অবস্থিত। প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭ দশমিক ৫৭ একর জমিতে ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। পুরোনো ১, ২, ৩ ও ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং ৫ নম্বর ভবন ১৯৪৭ সালে নির্মিত হয়। এসব ভবন ভূমিকম্প সহনশীল করে নির্মাণ করা হয়নি। ফলে ভূমিকম্পপ্রবণ ঢাকা শহরে গুরুত্বপূর্ণ সরকারি দফতরের কার্যক্রম পরিচালনায় ঝুঁকি রয়েছে।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত কর্ম পরিসর ও ওয়াশ-ব্লক না থাকায় স্বাভাবিক ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা কঠিন হচ্ছে। বর্তমানে সচিবালয়ে প্রায় ১৮ লাখ ৭৬ হাজার বর্গফুট অফিস স্পেস রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত চাহিদা এবং সচিবালয় চত্বরের বাইরে থাকা দফতরগুলোর স্থানসংকুলানের জন্য আরও ১০ লাখ বর্গফুটের বেশি জায়গা প্রয়োজন।
এ পরিস্থিতিতে ঢাকার শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের প্রস্তাব করা হয়েছে। লুই আই কানের মাস্টারপ্ল্যান অনুসরণ করে স্থাপত্য অধিদফতর এ জন্য ধারণাগত নকশা তৈরি করেছে।
প্রস্তাবিত নকশা অনুযায়ী, প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। এতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। পার্কিংয়ের ব্যবস্থা থাকবে ৩ হাজার ৮০০টি গাড়ির জন্য, যার মধ্যে ২০০টি ভূ-উপরিস্থ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
প্রস্তাবিত কমপ্লেক্সে মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতার দুটি বহুমুখী হল, একটি ক্যাফেটেরিয়া ও একটি ডাকঘরসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





