ট্রাম্পের মিডিয়া বোর্ড ছাড়লেন এরিক সুইডার
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের বোর্ড থেকে পদত্যাগ করেছেন এরিক সুইডার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক নিয়ন্ত্রক নথিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।
সুইডার ছিলেন সেই ‘ব্ল্যাংক-চেক’ অধিগ্রহণ কোম্পানির প্রধান নির্বাহী, যার মাধ্যমে ২০২৪ সালে পাবলিক লিস্টিং হয় ট্রাম্প মিডিয়ার। ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন কর্পের (ডিডব্লিউএসি) নেতৃত্ব দেন তিনি। কিন্তু ২০২৩ সালে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে প্রতারণার অভিযোগে নিষ্পত্তি হয় ডিডব্লিউএসির।
অভিযোগ ছিল, তারা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে এবং আইপিওর আগেই ট্রাম্প মিডিয়াকে অধিগ্রহণের পরিকল্পনা গোপন রেখেছিল। ওই সময়ে সুইডার ডিডব্লিউএসির প্রধান নির্বাহী ছিলেন, তবে ট্রাম্প মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পদত্যাগ কোম্পানির ব্যবস্থাপনা বা বোর্ডের সঙ্গে কোনো বিরোধের কারণে নয়।
ট্রাম্প মিডিয়া বর্তমানে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তাদের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছে। ব্যবহারকারী সংখ্যা অসম ও অপ্রত্যাশিত হারে বাড়ছে। তার ওপর বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হচ্ছে।
এই অবস্থায় বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্যের পদত্যাগ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





