ভোটের অনলাইনে প্রচারে বাধা নেই; ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

ভোটের অনলাইনে প্রচারে বাধা নেই; ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা
১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৩  

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের প্রচার-প্রচারণা শেষ হলেও অনলাইন মাধ্যমে প্রচারণার সুযোগ থাকছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালালে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে না।

নির্বাচন কমিশন ভবনে ‎১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত  এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় ‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেসব প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও তুলে ধরেন ইসি কমিশনার। 

তিনি বলেন, ‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এবার ব্যাপক প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নজরদারির জন্য প্রথমবারের মতো ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এই ক্যামেরার ফিড সরাসরি নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষণ করা হবে।

ইসি জানান, এ পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়াও ভোটের নিরাপত্তায় মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন থাকছেন। পাশাপাশি ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
‎ডিবিটেক/এসএম/এসএইচ

মাঠের প্রচার শেষ হলেও থেমে নেই ভার্চুয়ালে