৫ টাকায় নেটফ্লিক্স

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৮  
ভারতে সাবসক্রিপশন করলেই ৫ টাকায় স্ট্রিমিং সেবা দিচ্ছে নেটফ্লিক্স। ওয়েব সিরিজ প্রেমীদের জন্য এই অফার দিয়েছে মার্কিন এই অনলাইন স্ট্রিমিং সেবাটি। পরীক্ষামূলক ভাবে কেবল নির্বাচিত ভাগ্যবান গ্রাহকরাই এই অফার পাবেন। শুধুমাত্র যারা প্রথমবারের জন্য নেটফ্লিক্স সাবস্ক্রাইব করেবেন তারাই শুধু এই অফার পাবেন। নতুন গ্রাহক তৈরিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে এই ওয়েব প্লাটফর্ম। নতুন নেটফ্লিক্স অফারে ব্যবহারকারীরা তাদের পচ্ছন্দ অনুযায়ী ১৯৯ টাকার মোবাইল প্ল্যান, ৪৯৯ টাকার প্ল্যান, ৬৪৯ টাকার স্ট্যান্ডার্ড প্ল্যান এবং ৭৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যানের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন। এরপর প্রথম মাসটির পরিসেবা পাবেন ৫ টাকায়। এছাড়াও বৈশিষ্ট্যগুলি ব্যবহারকারী দ্বারা নির্বাচিত সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী প্রযোজ্য হবে।