রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজবাড়ী: রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও শাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিব বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া […] The post রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২
২০ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

রাজবাড়ী: রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও শাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাকিব বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ছলিয়াবাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর কুটি পাঁচুরিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃত্যু হয়। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন, তা জানা যায়নি।

অন্যদিকে, মঙ্গলবার সকালে বড়লক্ষীপুর রেললাইনের পাশ থেকে শাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে জানা গেছে।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘একজন নারী ও এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আরি নিহত যুবকের নাম শাকিব, তার বাড়ি বরিশাল। সে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

The post রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.