রাজবাড়ী কারাগারের হাজতির ফরিদপুর মেডিকেলে মৃত্যু
রাজবাড়ী: জেলা কারাগারের হাজতি নারায়ণ চন্দ্র দাস (৭০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৯ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত নারায়ণ চন্দ্র দাস রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত ননী গোপাল দাস। কারা সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের […] The post রাজবাড়ী কারাগারের হাজতির ফরিদপুর মেডিকেলে মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী: জেলা কারাগারের হাজতি নারায়ণ চন্দ্র দাস (৭০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত নারায়ণ চন্দ্র দাস রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত ননী গোপাল দাস।
কারা সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় তিনি হাজতি হিসেবে কারাগারে ছিলেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দায়ের করা থানার ১৭ নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল।
কারা হাসপাতালের নথি অনুযায়ী, নারায়ণ চন্দ্র দাস অ্যাকিউট করোনারি সিনড্রোমে (এসিএস) আক্রান্ত ছিলেন। অসুস্থ হয়ে পড়লে গত ১৭ অক্টোবর তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার শাহাদাত হোসেন জানান, অসুস্থ হওয়ার পর নারায়ণ চন্দ্র দাসকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ফরিদপুর পাঠানোর পর তাঁর দায়িত্ব ফরিদপুর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, নারায়ণ চন্দ্র দাস হৃদরোগে আক্রান্ত ছিলেন। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে ফরিদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী পৌর শ্মশানে নারায়ণ চন্দ্র দাসের শেষকৃত্য করা হয়।
The post রাজবাড়ী কারাগারের হাজতির ফরিদপুর মেডিকেলে মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





