কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে হবে কৃষি কার্ড
কৃষকদের জীবনমান উন্নয়নে এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কৃষি কার্ড চালুর করা হচ্ছে। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথির সভাপতিত্বে ২৩ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে এই কার্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







