বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো

বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো
১৪ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৭  

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টায় এই এয়ার শো অনুষ্ঠিত হবে। ১৪ ডিসেম্বর, রবিবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

মনোজ্ঞ এই এয়ার শো উপভোগ করতে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে উপস্থিত হতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ক একটি টিভি ফিলার সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া ও নিউজ পোর্টালে প্রচারের জন্য পাঠানো হয়েছে।

ডিবিটেক/জেএন/ইকে