বিটিআরসি’র বাইরে জটলা; ভেতরে এমবিসিবি’র বৈঠক
তৃতীয় দফায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বৈঠকে বসেছে ‘অবৈধ’ মোবাইল আমদানিকারক ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
৯ ডিসেম্বর, মঙ্গলবার আগারগাঁওয়ের বিটিআরসি’র ১০ম তলায় সাড়ে ১১টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠক শুরুর আগেই শতাধিক ব্যক্তিকে বিটিআরসি’র বাইরে জটলা করতে দেখা গেছে।
সূত্রমতে, বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হকের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত ব্যবসায়ীরা।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সংগঠনটির সভাপতি মোহাম্মদ আসলাম ও সেক্রেটারি আবু সায়ীদ পিয়াসের নেতৃত্ব ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নিয়েছে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বৈঠক চলছিলো।
ডিবিটেক/এমএইচ/ইকে







