ডুয়েটে সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহতাব-মনির

ডুয়েটে সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মাহতাব-মনির
১৫ নভেম্বর, ২০২৫ ০৯:৪৬  

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিক সমিতির (ডুয়েটসাস) ২০২৫–২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যলয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহতাব হোসেন দোলনকে  সভাপতি এবং একই বিভাগের মনির হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। 

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিহাব উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাইফুর রহমান সাব্বির, পরান হোসেন ও হৃদয় হোসাইন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ চিত্র ও আলোকিত সকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুল ইসলাম।

দপ্তর সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আসিফ আকাশ, কোষাধক্ষ গার্ডিয়ান বাংলা নিউজের প্রতিনিধি সাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সংবাদ লাইভ২৪.কম এর প্রতিনিধি তারিকুল ইসলাম।

প্রচার ও মিডিয়া সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মো. রিয়াদ হোসেন , সহ–প্রচার ও মিডিয়া সম্পাদক এনপিবি নিউজ.কম এর প্রতিনিধি আব্দুল কাদের, গ্রন্থাগার সম্পাদক আমার ক্যাম্পাস এর প্রতিনিধি জোবায়েদ হোসেন।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির হোসাইন জিসান , ডিজিবাংলাটেক.নিউজ এর ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম উদ্দিন  এবং মো. শরিফুল ইসলাম।  

 ১৪ নভেম্বর, শুক্রবার ‘ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী–২০২৫’ অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও সদ্য বিদায়ী সভাপতি হাবিবুর রহমান এই কমিটির নাম ঘোষণা করেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে ডুয়েট সাংবাদিক সমিতি ডুয়েট ক্যাম্পাসে সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সফট স্কিলস বৃদ্ধি এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস এবং ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ আল মাহমুদ রাজ, সাবেক সভাপতি ইঞ্জিঃ লতিফ গাজী, এছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিবিটেক/আইইউ/মুইম