স্মার্টফোনের ভাইরাস চিনবেন যেভাবে
ব্যবহৃত ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোবাইল ফোন।এর এতে এখন বেড়েছে ইন্টারনেটের ব্যবহারও। আর সেখান থেকে অজান্তের স্মার্টফোনে হানা দেয় ভাইরাস। কিন্তু কীভাবে বুঝবো ফোনটি ভাইরাস আক্রান্ত কি না? চিনবইবা কিভাবে?
এজন্য প্রথমে গুগল প্লে-স্টোর থেকে Kaspersky Security & VPN অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন করে এর নীতিমালা ও শর্তাবলি পড়ুন। ‘Agree’ সিলেক্ট করে এগিয়ে যান।
এবার অ্যাপের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় অনুমতি (App Permissions) প্রদান করুন।
পরবর্তী স্ক্রিনে আপনি সাবস্ক্রাইব (Subscribe) করার বিকল্প খুঁজে পাবেন। এক্ষেত্রে বামদিকের ক্রস আইকন সিলেক্ট করে সাবস্ক্রিপশন এড়িয়ে যাওয়া সম্ভব।
অতঃপর স্ক্রিনে রেডি টু স্ক্যান (ready to scan) মেসেজ ভেসে উঠলে স্ক্যান (Scan) বাটনে ক্লিক করুন।
স্ক্যান সম্পূর্ণ হলে রিপোর্টে স্মার্টফোনে ভাইরাস ও ম্যালওয়্যারের উপস্থিতি বা অনুপস্থিতি সংক্রান্ত প্রতিটি তথ্য উঠে আসবে। ডিভাইস ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে থাকলে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করে ভাইরাস মুছে ফেলা যাবে।
এ পর্যায়ে ডিভাইসে ভাইরাস থাকলে অধিকাংশত ক্ষেত্রে অ্যাপ তা ‘uninstall’ করার পরামর্শ দেবে। সেই পরিস্থিতিতে স্মার্টফোন থেকে ভাইরাস বিদায়ের জন্য শুধু ‘ok’ বাটনে ক্লিক করতে হবে।
এছাড়া রিপোর্টে উঠে আসা অন্যান্য ক্ষতিকারক ইস্যু সমাধানের জন্য অ্যাপের নির্দেশ অনুসরণ করে সবশেষে ডিভাইস রিবুট (Reboot) করে পুনরায় ব্যবহার চালু করলে সমাধানও মিলবে।
আর সবসময় স্মার্টফোনটিকে আপডেট রাখা দরকার। গুগলের নিরাপত্তাকে ধোঁকা দিয়ে যেন আপনাকে বিপদে ফেলতে না পারে সে জন্য যে কোনো ভালো রেটিং যুক্ত অ্যান্টিভাইরাস ইনস্টল করাটা ভালো।