সস্তা হলো না আইফোন ১২

১৪ জুলাই, ২০২০ ১৪:৪৯  
উন্মোচনের দিন যত এগিয়ে আসছে ততই একের পর এক নতুন তথ্য উঠে আসছে অ্যাপলের আইফোন ১২ সম্পর্কে। কিছুদিন আগেই জানা গিয়েছিল আইফোন ১২ এর সাথে এয়ারপডস ও চার্জার না দেওয়া কথা। এছাড়াও মনে করা হচ্ছিলো এই ফোনটি কোম্পানি কিছুটা সস্তায় বাজারে আনতে পারে। ফার্স্টপোস্টের এই রিপোর্টে আইফোন ১২ এর দাম জানানো হয়েছে। ম্যাকরোমাসের এর অ্যানালিস্ট জেফ পিউ জানিয়েছেন, অ্যাপল এর নতুন ফোন আইফোন ১২ এর দাম গতবছরে উন্মোচন আইফোন ১১ থেকে ৫০ ডলার বেশি হতে পারে। তিনি জানান আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৪৯ ডলার। যেখানে আইফোন ১১ এর দাম ছিল ৬৯৯ ডলার রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আইফোন ১২ এর ৬.১ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার বা ৮৪৯ ডলার। ফাইভজি এবং ওএলইডি ডিসপ্লে দেওয়ার কারণেই আইফোন ১২ এর দাম বাড়বে।