রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুলকে অপসারণ

ঢাকা: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারিকৃত এ সংক্রান্ত চিঠিতে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে পরিচালনা […] The post রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুলকে অপসারণ first appeared on Sarabangla | Breaking New

রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুলকে অপসারণ
১৯ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে অপসারণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারিকৃত এ সংক্রান্ত চিঠিতে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ বা সম্মতি জ্ঞাপন করা হলো।

এতে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিবদ্ধ কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছারা আক্তার রিনি সই করেছেন। এতে রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। তবে চিঠিতে তার অব্যাহতির কার্যকর তারিখ বা এ সিদ্ধান্তের কারণ উল্লেখ করা হয়নি।

The post রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুলকে অপসারণ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.