বিজ্ঞান ও প্রযুক্তিতে সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ড. জহুরুল করিম

এক সপ্তাহ পেছালো স্বাধীনতা পুরস্কার-২০২৬  অনুষ্ঠান

এক সপ্তাহ পেছালো স্বাধীনতা পুরস্কার-২০২৬  অনুষ্ঠান
৮ এপ্রিল, ২০২৬ ০০:০১  

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) পুনর্নিধারণ করা হয়েছে।

 ইতিমধ্যেই ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। এদের মধ্যে বেগম খালেদা জিয়া (মরণোত্তর) স্বাধীনতা ও দেশগঠনে অবদানের জন্য মনোনীত হয়েছেন। আর বাংলাদেশি কৃষিবিজ্ঞানী, গবেষক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (BAS) ফেলো ও সভাপতি অধ্যাপক ড. জহুরুল করিমকে বিজ্ঞান ও প্রযুক্তিতে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-কে প্রতিষ্ঠান হিসেবে চিকিৎসাবিদ্যায় এই সম্মাননা পেতে যাচ্ছে। 

এছাড়াও ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্র-কে সমাজসেবা ও জনসেবায় মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া (গবেষণা), জোবেরা রহমান লিনু (ক্রীড়া), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ - পল্লী উন্নয়ন), আব্দুল মুকিত মজুমদার (পরিবেশ সংরক্ষণ) এবং গবেষণা, ক্রীড়া ও অন্যান্য ক্যাটাগরিতে সাহিত্য ও সংস্কৃতি: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর - সাহিত্য), হানিফ সংকেত (সংস্কৃতি), বশির আহমেদ (মরণোত্তর - সংস্কৃতি) এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।  

মন্ত্রিপরিষদ থেকে ৭ এপ্রিল মঙ্গলবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পুনর্র্নিধারিত এই অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য আগে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেটি প্রদর্শন করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে। 
ডিবিটেক/এসই/ইকে