জেনেক্স ইনফোসিসের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

জেনেক্স  ইনফোসিসের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
৫ ডিসেম্বর, ২০২৫ ০০:৪৭  
৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৩  

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

তবে তার আগেই ৪ ডিসেম্বরবৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ঘোষণা দেয়া হয়।

সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১৭ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ৬২ পয়সা।
বিদায়ী বছরের সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬ টাকা ৮৭ পয়সা, যা আগের বছর ১ টাকা ৮৫ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ১১ পয়সা।

ডিবিটেক/এএস/এমইউএম