চুয়েটে আন্তঃহল ভলিবলে চ্যাম্পিয়ন কবি কাজী নজরুল ইসলাম হল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কবি কাজী নজরুল ইসলাম হল। আর রানার্স আপ হয়েছে মুক্তিযোদ্ধ হল।
৩০ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত ফাইনালে কবি কাজী নজরুল ইসলাম হল ২৫-২৩, ২১-২৫ ও তৃতীয় সেট ১৫-১১ পয়েন্টে ২-১ সেটে মুক্তিযোদ্ধা হলকে পরাজিত করে।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন মো: ফয়সাল । ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফাহিম জামান।
চুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া
পুরষ্কার বিতরণীতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।
ম্যাচের কো-অর্ডিনেটর ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. আবু মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। ম্যাচ পরিচালনায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকতা মো. জিলহাজ উদ্দিন ও জনাব মো. ইয়াসির আরাফাত।
ডিবিটেক/আইএম/এমইউ



